
ঢাকার ধামরাইয়ে মহাসড়কের দু-পাশে (সওজ) এর জমি রক্ষার্থে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুকী রহমান ভূইয়ার নেতৃত্বে এ অভিযান অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকা আরিচা মহাসড়কের দুপাশে থাকা অবৈধ দখল উদ্বারে প্রায় ২ শতাধিক আধা পাকা ও টিনসেট দোকান উচ্ছেদ করা হয়। সরেজমিনে দেখা যায়, প্রভাবশালীদের নেতৃত্বে মহাসড়কের পাশে গড়ে উঠেছিল প্রায় ১০ থেকে ১২ লক্ষ সিপটি বালির গদির স্তর। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল বালির স্তর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আটক করে থানা পুলিশের হেফাযতে দেয়া হয় এবং অতি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ প্রদান করেন।পরবর্তী সময়ে বালির ট্রাক চলাচলের রাস্তাটি কাটা তারের বাধ দিয়ে আটকে দেয়া হয়।
উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃফারুকী রহমান বলেন, সরকারের উন্নয়নের কাজে যে কোন উদ্যোগ গ্রহণ করতে আমরা প্রস্তুত। ঢাকা আরিচা মহাসড়কে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ৪ লাইনে উন্নিত করার যা ইতি মধ্য সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগে এ কার্যক্রম দ্রুত শুরু করতে যাচ্ছে। এ ধরনের কর্মকান্ডে আমরা সর্বসময় নিরাপদ সড়ক চাই এর সদস্যদের পাশে পেয়ে থাকি এ বিষয়ে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনকে সাধুবাদ জানাই।
