• রবি. আগস্ট ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় দুই দলের সংঘর্ষে আহত-১৫

জুলাই 15, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় আধিপত্য নিয়ে গ্রাম দুদলের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। রবিবার সন্ধায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, যুগকান্দা গ্রামে আধিপত্য গ্রাম্য দলাদলী নিয়ে রোববার সন্ধায় বসির মাতুব্বার ও তার প্রতিপক্ষ ওহাব মাতুব্বারের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই সুত্রধরে উভয় দলের সমর্থকরা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা, সড়কি-ভেলা, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘন্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১৫ জন আহত হয়। এদের মধ্যে সাহিদ, মফিজুল, ওহাব, বজলু, মামুন, খায়ের, আফজাল, রিপন ও রুহুলকে নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আনে। এঘটনায় এখনও পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে সংঘর্ষের সময় সন্দেহজনকভাবে বাতাগ্রামের সহিদ মোল্যা ও আজাদ মোল্যাকে আটক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.