• সোম. আগস্ট ৩১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

গাছ লাগান পরিবেশ বাঁচান- কৃষি গবেষক লাবু চৌধুরী

জুলাই 15, 2019

মনির মোল্যা,     আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, বেশী বেশী ফলদ বৃক্ষ রোপণ করুন তাতে দ্বিগুন লাভবান হতে পারবেন। ফলদ বৃক্ষে যেমন ফল পাওয়া যায় তেমনি কাঠও পাওয়া যায়।তিনি আরো বলেন, আপনারা বেশী বেশী করে গাছ লাগান আমাদের পরিবেশকে বাঁচান। তিনি গাছের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরে সকলকে গাছ লাগানোর তাগিদ দেন।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার- ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার ভৌমিকের সঞ্চালনায় এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আহসান মাহমুদ রাসেল।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার একান্ত ব্যক্তিগত সহকারী শফি উদ্দিন, থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিটা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আঃ সোবহান মিয়া, কবির হোসেন ঠান্ডু, কাজী আবুল কালাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার এই শ্লোগানকে সামনে রেখে তিন দিন ব্যাপী মেলা উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‌্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথি বৃন্দ।

এর আগে লাবু চৌধুরী অতিথিবৃন্দদের সাথে নিয়ে উপজেলা কৃষি অফিস সংলগ্ন এলাকায় ফলদ বৃক্ষ রোপণ করেন। পরে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলদ বৃক্ষ বিতরন করেন।

কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বিকালে এম এন একাডেমী মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন ন্নেছা ফুটবল টুর্ণামেন্টের প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার উদ্বোধন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.