• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে গণ সম্বর্ধনা দিল সাভারবাসী

জুন 28, 2019

রাজিউল হাসান পলাশঃ সাভার উপজেলা পরিষদের আয়োজনে বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ত্রাণ প্রতি মন্ত্রী ডাক্তার এনামুর রহমান এম পি কে বিশাল গণ সম্বর্ধনা দিলেন সাভার উপজেলা বাসী। শুক্রবার (২৮ জুন) বিকেলে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সাভার উপজেলা পরিষদের পক্ষ থেকে তাকে এ সম্বর্ধনা দেয়া হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, যারা আজ দোয়া আর ফুলেল শুভেচ্ছা নিয়ে আমার গণ সম্বর্ধনায় যোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালবাসা। আমার প্রতি আপনাদের ভালবাসা আমার শক্তি। আপনাদের সমর্থন ও দোয়া আমার পথ চলার নিত্য প্রেরণা। এসময় মন্ত্রী সকলের প্রতি হৃদয়সিক্ত কৃতজ্ঞতা ও ভালবাসা জ্ঞাপন করেন।

সাভার উপজেলা পরিষদ  আয়োজিত গণ সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন চৌধুরী সুমি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, পাথালিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান পারভেজ দেওয়ান, সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ,  বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, কাউন্সিলর ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.