
ধামরাই পৌরসভার পাঠানটোলা এলাকায় স্বপ্নডানা পরিবার “স্বপ্নডানা ঈদ আনন্দ” আয়োজন সম্পন্ন করেন। এতে ৫০ জন দরিদ্র বাচ্চাদের মাঝে ঈদের নতুন কাপড় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী সহ স্থানীয় সুশীল সমাজের মানুষ ও স্বপ্নডানার সকল সেচ্ছাসেবীগণ।
এ প্রসঙ্গে সংগঠনের প্রতিষ্ঠাতা শাহরিয়ার বলেন স্বপ্নডানা পরিবার গত ২ বছর ধরে বাচ্চাদের নিয়ে কাজ করে চলেছে ঈদে বাচ্চাদের কাপড় দেয়ার পাশাপাশি বই, খাতা, কলম ও খাবার দিয়ে সহায়তা করা হয় এছাড়া বাচ্চাদের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়ে থাকে।
