• রবি. অক্টো. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আয়েবা‌পি‌সি’র অন্যতম নেতা সাংবা‌দিক আবুল কালাম মামুনকে স্পে‌নে সম্মাননা

মে 28, 2019

অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আ‌য়েবা‌পি‌সি’র অন্যতম নেতা ও ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আবুল কালাম মামুন এর সম্মানে চা চক্র ও মতবিনিময়  সভা অয়োজন  করে‌ছে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন।

মাদ্রিদের মেহমান খানা রেস্টুরেন্টে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এ কে এম. জহিরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক দবির তালুকদারের সঞ্চালনায় অংশ নেন গ্রেটার সিলেট এসোসিয়েশনের আহ্বায়ক আব্দুল মুন্তাকিম মুজাক্কির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান, সহসভাপতি সেলিম আলম, সাংগঠনিক সম্পাদক ফখউদ্দিন রাজি,  আওয়ামী লীগ নেতা বদরুল ইসলাম, ফয়জুর রহমান, ইসলাম উদ্দিন, তামিম চৌধুরী, বিএনপি নেতা চানুর মিয়া সাদ, হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ।
এসময় বক্তারা প্রত্যাশা ক‌রেন, ক‌মিউ‌নি‌টি‌কে এগি‌য়ে নি‌য়ে মূলধারার সাংবা‌দিকদের অবদান র‌য়ে‌ছে। স‌ঠিক পথ নি‌র্দেশক হি‌সে‌বে তারা তা‌দের কার্যক্র‌মের মাধ্য‌মে সুস্থ সমাজ গঠ‌নে সক্ষম হ‌বে।
সাংবা‌দিক আবুল কালাম মামুন ব‌লেন, অল ইউরো‌পিয়ান বাংলা প্রেস ক্লাব, ফ্রান্স বাংলা‌দেশ প্রেসক্লাব ও বাংলা‌দেশ প্রেস ক্লাব ইন স্পেন সর্বদা চেষ্টা কর‌ছে প্রবাসী‌দের কল্যা‌নে কাজ কর‌ছে। ত‌বে প্রবাসীরা তার সুফল ভোগ কর‌বে সক‌লের সহ‌যো‌গিতায়।
প‌রে বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেন সহ সকল নেতৃবৃন্দ সাংবা‌দিক আবুল কালাম মামুন‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.