• সোম. জুন ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালিত করেছে, স্পেন বিএনপি

মে 30, 2019

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে স্পেন বিএনপি।এ উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বকুল খান স্পেন থেকে: গত ২৯ মে বাংলা টাউন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে করেন স্পেন বিএনপির সভাপতি খোরশেদ আলম মজুমদার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএইচ সোহেল ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনাসভা সভাপতির বক্তব্যে খোরশেদ আলম মজুমদার বলেন, বহুদলীয় গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন সংগ্রাম মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তির কোনো বিকল্প নাই।

এছাড়াও বক্তব্য দেন স্পেন বিএনপির সহসভাপতি নূর হোসেন পাটোয়ারি, উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজাক্কির ,মোরশেদ আলম তাহের, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, সোহেল আহমদ সামসু, নাজমুল ইসলাম নাজু, যুবদল স্পেন শাখার সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান, স্পেন বিএনপির যুগ্ম সম্পাদক ইউনুছ আলী, হুমায়ুন কবির রিগ্যান, সাঈদ মিয়া, প্রথম সাংগঠনিক সম্পাদক রানা আবেদিন, সহসাংগঠনিক সম্পাদক খাইরুল আলম পলাশ, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, স্পেন সেচ্ছাসেবক দল নেতা , শামীম আহমেদ প্রমুখ।

ইফতার পূর্ব দুয়ায় জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.