• বৃহস্পতি. অক্টো. ১৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় স্কুলছাত্রী ধর্ষন মামলার আসামী গ্রেফতার

মে 26, 2019

 

মনির মোল্যা : ফরিদপুরের সালথায় স্কুলছাত্রী ধর্ষন মামলার আসামী জাবের আলী (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৬ মে) সকাল আনুমানিক পৌনে ৮টার দিকে ফরিদপুরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। জাবের উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে।

জানা গেছে, গত ৫ এপ্রিল রাতে প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হয় যুগিডাঙ্গা গ্রামের নবম শ্রেনীর এক ছাত্রী। সে সময় ওত পেতে থাকা দুই বন্ধু সাকিল ও জাবের মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে ধর্ষণ করে। শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হয়নি তারা।

ধর্ষনের ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে তা ফেসবুকে প্রচার করে। ফেসবুকে প্রচার হলে বিষয়টি এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়। এঘটনায় স্কুলছাত্রীর ভাই বাদী হয়ে সালথা থানায় অভিযোগ দায়ের করেন। সালথা থানা পুলিশ সোমবার (২২ এপ্রিল) সাকিলকে গ্রেফতার করে। শাকিল লক্ষনদিয়া গ্রামের মাসুদ শেখের ছেলে।

মামলার উপ-পরিদর্শক অসিম কুমার বলেন, ধর্ষনের সহায়তাকারী মামলার ২নং এজাহারভূক্ত আসামী জাবের আলীকে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামী শাকিলকে আগেই গ্রেফতার করা হয়েছে। রবিবার ২নং আসামী জাবেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.