আবু তালিব হোসাইন মিঠু, নাপলি প্রতিনিধিঃ
জাতীয় সংসদের চীপ হুইপ নুরে আলম লিটন চৌধূরীর পিতা, সাবেক সংসদ সদস্য, মুজিব বাহিনীর সংগঠক মরহুম ইলিয়াছ আহম্মেদ চৌধূরীর ২৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে নাপলির সানজেন্নারো কমুনা আওয়ামীলীগ আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে রোববার বিকেলে সানজেন্নারো’ র হাওলাদার
রেস্টুরেন্টের হল রুমে সানজেন্নারো আওয়ামী লীগের সভাপতি মোশারেফ খলিফার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরের পরিচালনায় সভায় টেলিকন্ফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,বাংলাদেশ জাতীয় সংসদের চীপ হুইপ ও মাদারীপুর -১ আসনের সংসদ সদস্য নুরে আলম লিটন চৌধূরী।
অনুষ্ঠানে মরহুম ইলিয়াছ চৌধূরীর জীবনী নিয়ে স্বরক বক্তব্য রাখেন নাপলি আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির সদস্য, মাদারীপুরের কৃতিসন্তান ফারুক হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাপলি আওয়ামীলীগে আহ্বায়ক আব্দুল কুদ্দুস হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন নাপলি আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম, নাপলি আওয়ামীলীগের সম্মেলন
প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ফরহাদ সেপাই, নাপলি আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক রফিকুল বেপারী, আব্দুল লিয়াকত, সদস্য সচিব হুমাউন কবির, সদস্য দেলোয়ার মোহাম্মাদ, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সেলিম আহম্মেদ,সাবেক সহ সভাপতি ফারুক মাতুব্বর, নাপলি আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গউছ উদ্দিন,আবু ইউসুপ, আলি মাতুব্বর, সাবেক যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি কাওছার মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বসির আহম্মেদ, নাপলি আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী কবির মোড়ল, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস সুকুর আব্দুল্লাহ, নাপলি মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মৃদুল দেওয়ান, নাপলি আওয়ামী লীগের সাবেক সহ প্রচার সম্পাদক কাকন চৌধূরী, সাবেক
সহ ক্রিড়া সম্পাদক মোসলে উদ্দিন মাতুব্বর, নাপলি
মহানগর আওয়ামীলীগের নেতা জামাল হোসেন হৃদয়, সানজেন্নারো আওয়ামীলীগের সহ সভাপতি শামিম মাতুব্বর,যুগ্ন সম্পাদক মামুন ফরাজী, প্রচার সম্পাদক রাসেল ভূইয়া,ধর্ম বিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত
ও শেষে মিলাদ মাহফিল এবং মরহুম ইলিয়াছ চৌধূরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
