চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসনে বৃহস্পতিবার সন্ধা ৭ টার দিকে নদী ভাঙ্গনকবলিত উপজেলা বাসির দীর্ঘ প্রতিক্ষীত এমপি ডাঙ্গী পদ্মা নদীর ডানতীর রক্ষা ও ড্রেজিং প্রকল্পের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী(নিক্সন)।
পরে নদী পাড়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি যোগদান করেন। নিক্সন চৌধুরী বলেন নদী পাড়ের মানুষের বাড়ি ঘর ও উপজেলা পরিষদ রক্ষায় প্রায় ২৯৩ কোটি টাকার স্থায়ী বাধঁ নির্মানের প্রকল্পটি অনুমোদনের চেষ্টা চালাই। সাবেক পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সার্বিক সহযোগীতায় ২০১৮ সালের ৭ আগষ্ট একনেক সভায় স্থায়ী বাধেঁর প্রকল্পটি পাশ করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসনের মানুষের অধিকার রক্ষা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা আমার ইমানী দায়ীত্ব। তিনি আরও বলেন আমি ২০১৪ সালে নির্বাচিত হওয়ার পর এই উপজেলায় ফেরি চালুর লক্ষে দুটি ফেরি,ইঞ্জিন ও পল্টন আনি যা একটি কুচক্রী মহলের অপতৎপরতায় জটিলতার সৃষ্টি হয়েছে। জনগন তাদের প্রত্যাখ্যান করেছে।খুব শীঘ্রই চরভদ্রাসন উপজেলার গোপালপুর টু চর মইনুট ঘাটে ফেরি চালু করা হবে বলে উপস্থিত জনগনকে আস্বস্ত করেন সাংসদ। 
সভার সভাপতি পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ বলেন প্রকল্পটি অনুমোদনের পর সংশ্লিষ্ট দপ্তর স্থায়ী বাধঁ নির্মানের লক্ষে নানা প্রক্রিয়া সম্পন্ন করে জিওব্যাগ ডাম্পিং ও ব্লক তৈরীর কাজ শুরু করেছে। এছাড়া উপজেলার বালিয়াডাঙ্গী গ্রাম বেশি ঝুকিপূর্ন হলে সকলের সহযোগীতায় তা এই প্রকল্পের আওতায় সংজোজন করা হবে।
নদীর পাড়ে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রোকসানা রহমান,উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার,উপজেলা চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন মুসা,সদরপুর উপজেলা চেয়ারম্যান মো: শফিকুর রহমান কাজি,উপজেলা আ’লীগের সভাপতি মো: আজিজুল হক মাষ্টার,মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল কালাম মাষ্টার,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো: আনোয়ার আলী মোল্যা প্রমুখ। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
