
রাজিউল হাসান পলাশ: জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব হিসাবে যোগদান করলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল হাসান।
শেখ রাসেল হাসান সুনামের সহিত দীর্ঘদিন ঢাকা জেলার গুরুপ্তপূর্ণ উপজেলা সাভার উপজেলার দায়িত্ব পালন করেছেন। তার সততা ও স্বচ্ছ জবাবদিহিতা মূলক কর্মের জন্য সে পদোন্নতি পেয়ে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব হিসেবে যোগদান করেছেন।
