• রবি. অক্টো. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

স্পেনে রেহান উদ্দিন দুলালকে সংবর্ধনা

এপ্রিল 20, 2019

ইতালি কমিউনিটি নেতা বিশিষ্ট রাজনীতিবিদ রেহান উদ্দিন দুলালকে স্পেনে ব্রাম্মনবাড়িয়া ঐক্য পরিষদের উদ্যেগে সংবর্ধনা প্রধান করা হয়েছে ।

বকুল খান, স্পেন প্রতিনিধি: বাংলাদেশ এসোসিয়েশন হলরুমে কমিউনিটি নেতা আবুল খায়ের এর সভাপতিত্বে ও কাজী আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, কমিউনিটি নেতা নূর হুসেন পাটোয়ারী, জাকির হুসেন।

অনুষ্ঠানের কুরআন তেলওয়াত করেন ,আইয়ুব আলী সোহাগ। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন মোঃ পিন্টু, আব্দুল বাতেন সরকার।

রেহান উদ্দিন দুলাল  সংক্ষিপ্ত সফরে এলে  তাকে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি রেহান উদ্দিন দুলাল বলেন প্রবাস জীবনে শত ব্যস্ততায় আমরা সকলেই বাংলাদেশের ঐতিহ্য এবং সামাজিক বন্ধন ধরে রেখেছি, যা আমাদের নতুন প্রজম্ম কে দেশপ্রেমে উদ্বুদ্ব করবে। তিনি ইউরোপের প্রত্যেকটি দেশে আন্তঃদেশীয় সম্পর্ক গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.