• রবি. অক্টো. ৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মা‌দ্রি‌দে বৃহত্তর  ফরিদপুর  কল্যাণ সমিতির অভিষেক

মে 2, 2019

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৃহত্তর  ফরিদপুর  কল্যাণ সমিতির অভিষেক সম্পন্ন হয়েছে।

বকুল খান, স্পেন প্র‌তি‌নিধি,: মাদ্রিদ এর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতে অনুষ্ঠানে দুই বছর মেয়াদি হেমায়েত খানকে সভাপতি, তোতা কাজীকে সাধারণ সম্পাদক এবং জাকির হুসেন জনিকে সাংগঠনিক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি পরিচয় করে দেয়া হয়।

বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে আক্কাছ উদ্দিনের সভাপতিত্বে ও রিজভী আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আক্তার হুসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি কাজী এনায়েতুল. করিম তারেক, সিনিয়র সহসভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক কামরুজজ্জামান সুন্দর, কমিউনিটি ব্যক্তিত্ব নূর হুসেন পাটোয়ারী, মোজাম্মেল  হক মনু, গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম  মুজাক্কির, সভাপতি লুৎফুর রহমান, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি  সোহেল ভূঁইয়া, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান  ঝন্টু, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, মাহফুজুল হক শোভন, তালাত মাহমুদ উজ্জ্বল, রফিক খান, নাজমুল ইসলাম নাজু, খায়রুজজ্জামান জামান ও ফারুক পাভেল প্রমুখ।

সভায় বক্তার মাদ্রিদে ফরিদপুরবাসীকে সুসংগঠিত দীর্ঘদিনের প্রত্যাশিত একটি নতুন নেতৃত্ব কমিউনিটি তথা প্রবাসে নিজেদের নানাবিধ সমস্যা সমাধানে  সহায়ক কাজ করবে বলে আশা বাদ ব্যক্ত করেন। তারা নবনির্বাচিত কমিটি  সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান |

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.