• শনি. জুলাই ১৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে প্রথমবারের মতো এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের মেয়ে শায়লা

এপ্রিল 16, 2019

ইউরোপের রাজধানী খ্যাত বেলজিয়ামের পার্লামেন্ট নির্বাচনে প্রথমবারের মতো এমপি প্রার্থী হচ্ছেন বাংলাদেশের মেয়ে শায়লা। তিনি জীবনানন্দ দাশের ধানসিঁড়ি নদীবিধৌত এলাকার মেয়ে।

সমগ্র ইউরোপে শায়লা অতি পরিচিত একটি নাম। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বেলজিয়ামে মূলধারার সংস্কৃতির সমন্বিতকরণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি এনট্রপির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন এবং এখনো তিনি স্বপদে বহাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

শায়লা বলেন, “প্রবাসী বাংলাদেশিদের বেলজিয়াম তথা সমগ্র ইউরোপে সম্মানের সাথে প্রতিষ্ঠিত করাই আমার স্বপ্ন।একসময় বাংলাদেশি প্রবাসীরা এখানে নানা রকম সমস্যার মুখোমুখি হতো, বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতো, অনেক সংগ্রামের ফলে আমরা সেসব পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি। বেলজিয়াম পার্লামেন্টে এমপি নির্বাচিত হলে সর্বাগ্রে আমি বাঙালি সংস্কৃতিকে এ দেশের মূলধারার সংস্কৃতির সাথে পরিচিত করতে একনিষ্ঠভাবে কাজ করব। সেই সাথে এখানকার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবিদাওয়া আদায়ে সব রকম চেষ্টা চালিয়ে যাব।”

বেলজিয়ামে পিভিডিএ পার্টির তরুণ রাজনীতিক হিসেবে শায়লা যেমন ব্যাপক পরিচিতি ও সুনাম অর্জন করেছেন, একইভাবে সমগ্র ইউরোপেও তিনি বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন তাঁর কর্ম ও প্রচেষ্টার মাধ্যমে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.