
মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ভূমি সেবা সপ্তাহ মেলা ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টাত হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যেগে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্তরে থেকে র্যালী বের করা হয় র্যালীটি উপজেলা সদর বাজেরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্কা সৈকত মল্লিক, উপজেলা প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা লিয়াকত হোসেন, সালথা সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ভূমি অফিস সহকারী মজিবর রহমান, গট্টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শফিউদ্দীন, রামকান্তপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম, ভাওয়াল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।
আগামী এক সপ্তাহ পর্যন্ত ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করা হবে বলে উপজেলা ভূমি অফিস সুত্রে জানা গেছে।
