অস্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সাথে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
সোহেল চৌধুরী, ভিয়েনা থেকে :: রবিবার (৭ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি অভিজাত রেষ্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় অংশ নেন ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আবু তাহির, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবেদ হোসেন খান তপন, সাধারণ সম্পাদক মীর সালাউদ্দিন তরুণ, অস্ট্রিয়া বাংলাদেশ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও জালালাবাদ সমিতি প্রেসিডেন্ট, সদস্য সোহেল চৌধুরী।
মতবিনিময় সভায় আগামী ২৭ এপ্রিল রোমে অনুষ্ঠিতব্য অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সম্মেলন সফল করতে সাংবাদিক নেতারা আহ্বান জানান । তারা বলেন ইউরোপের প্রবাসীদের অধিকার আদায়ের জন্য সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই।
