• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নির্দেশ বিভিন্ন দেশে সম্মেলন করতে হবে

এপ্রিল 8, 2019

অবিলম্বে ইউরোপের বিভিন্ন দেশে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় দীর্ঘ ১৮ বছর পর সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন কমিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন ।
এম নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এগিয়ে নিতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ইউকে আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উজ্জামান চৌধুরী, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সিনিয়র সহসভাপতি আবু সাঈদ খান এবং অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল কবীর সহ আরও অনেকে বক্তব্য রাখেন ।

বক্তারা স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আর্দশে ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়নে পাশে থাকার কথা বলেন। এছাড়াও দেশের বিরুদ্ধে ইউরোপ থেকে যারা ষড়যন্ত্র করছে তাদের সম্পর্কে সতর্ক থাকারও আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন এই কমিটির প্রতি ইউরোপের বিভিন্ন দেশের নেতারা আকুন্ঠ সমর্থন জানান। তারা বলেন, একটি শক্তিশালী সবর্ ইউরোপিয়ান আওয়ামী লীগ গঠনে সকলকে সহযোগিতা করতে হবে ।
শেষে লন্ডন থেকে আগত কন্ঠশিল্পী শাহনাজ সূমীসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.