• বৃহস্পতি. মে ১৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে : রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম

মার্চ 30, 2019

রাজিউল হাসান পলাশ : ধামরাই উপজেলা পরিষদ নির্বাচন ১০০% অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে উল্লেখ করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সুন্দর পরিবেশ বজায় থাকলে আশা করছি কমপক্ষে ৬০ থেকে ৭০% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে ম্যাজিস্ট্রেটদের সঙ্গে আলোচনার সময় কথাগুলো বলেন। তিনি বলেন, নির্বাচনে বিজিবি, পুলিশ ও আনসার সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। প্রত্যেকটি ইউনিয়নে ১জন করে মোট ১৭ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। নির্বাচনে কোন প্রকার অনিয়ম করার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালন কালে কোন কর্মকর্তা কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অনিয়ম করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কর্মকর্তা নাহিদ হাসান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments