জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালীর উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত পিয়া”চ্ছা ভিত্তরিও এলাকার হোটেল ফুডস অব রমা এন্ড ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন এবং গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে ২৮ মার্চ বৃহষ্পতিবার সন্ধ্যা ৭.৩০ টায় সাংবাদিক সম্মেলন এবং গ্রাহক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত আবদুস সোবহান সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালীর চেয়ারম্যান এবং জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এর সিইও এন্ড এমডি মোঃ আব্দুছ ছালাম আজাদ, এফএফ।
কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শতাধিক গ্রাহক, শুভানুধ্যায়ী, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদুত জনাব আবদুস সোবহান সিকদার কোম্পানীর রেমিট্যান্স বৃদ্ধিকল্পে প্রচার প্রচরণায় অধিক মনোনিবেশ করার প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন, কোম্পানীর মাত্র দুটি শাখা (রোম ও মিলান) উপর নির্ভরশীল না থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পরামর্শ প্রদান করেন। এছাড়াও রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশীদের কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে পাঠানের জন্য অনুরোধ করেন।
এসময় বিশেষ অতিথি কোম্পানীর চেয়ারম্যান এবং জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এর সিইও এন্ড এমডি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ রাষ্ট্রদুতসহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি জনতা এক্সচেঞ্জ কোম্পানী এবং জনতা ব্যাংক লিমিটেড এর ব্যবসা পরিধি, আর্থিক কাঠামো, ঋণপ্রবাহ ইত্যাদিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও উপযুক্ত নেতৃত্বের প্রশংসা করে তিনি বাংলাদেশের বর্তমান মজবুত অর্থনৈতিক কাঠামো, জিডিপির প্রৃবদ্ধি, বাজেটের পরিধি ইত্যাদির তথ্যভিত্তিক চিত্র উপস্থাপন করেন এবং বাংলাদেশকে এই অবস্থানে উন্নীত করার পেছনে প্রধানমন্ত্রীর নিরসল পরিশ্রম এবং সন্ত্রাস ও দুর্নীতির বিরূদ্ধে তাঁর আপোসহীন, জিরো টলেরেন্স নীতির উল্লেখ করেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে মানি লন্ডারিং এবং জঙ্গী অর্থায়নের বিরূদ্ধে বাংলাদেশের কঠোর অস্থানের উল্লেখ করে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর মাধ্যমে অর্থ প্রেরণের জন্য সকলকে আহ্বান জানান। তিনি বলেন, ‘জনতা এক্সচেঞ্জ কোম্পানী বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই কোম্পানীর মাধ্যমে প্রেরিত অর্থ রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত’। তিনি দেশের অর্থনীতিতে সরাসরি অবদান রাখতে জনতা এক্সচেঞ্জ এর মাধ্যমে বৈধ্য পথে অর্থ প্রেরনে সকলকে অনুরোধ করেন।
প্রতিষ্ঠানের ডিরেক্টর এবং দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মানস মিত্র কোম্পানীর সার্বিক চিত্র এবং ২০১৮ সালে কোম্পানীর অর্জনসমূহের উপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে কোম্পানীর বেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, রাজস্ব আয় বৃদ্ধি, ইতালীর কেন্দ্রীয় ব্যাংক (Bank of Italy) এর সাথে সম্পর্কোন্নয়ন, তাদের উত্থাপিত প্রায় সকল আপত্তির নিষ্পত্তি করণ এবং ২০১২ সালের পর প্রথমবারের মতো কোম্পানীর ঘুরে দাঁড়ানোর বিষয়সমূহ উপস্থাপন করেন। তিনি জনতা এক্সচেঞ্জ কোম্পানীর প্রতিযোগীতামূলক বিনিময় হার (Exchange Rate) এর উল্লেখপূর্বক আগত গ্রাহক ও শুভানুধ্যায়ীগণকে জনতা এক্সচেঞ্জ কোম্পানীর মাধ্যমে অর্থ প্রেরণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ কোম্পানীর মাধ্যমে অর্থ প্রেরণ অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য ১ এপ্রিল, সোমবার কমিশনমুক্ত দিবস অর্থাৎ ১ এপ্রিল জনতা এক্সচেঞ্জ কোম্পানীর মাধ্যমে দেশে টাকা পাঠাতে কোন কমিশন দিবে হবে না।
