স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস এক অনাড়ম্বর পরিবেশে অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস স্পেন
বকুল খান স্পেন থেকে: ২৭ মার্চ ইন্টার কন্টিনেল্টাল হোটেলে অনুষ্ঠানে স্পেনে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ঠ্রদূত হাসান মাহমুদ খন্দকার অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশী,স্পেনের প্রশাসনিক উর্ধ্বতন ব্যক্তিবর্গ,সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দেশের রাষ্ঠ্রদূত ও কূটনীতিকদের অভ্যর্থনা জানান,
এ সময় রাষ্ঠ্রদূতের সাথে তার স্ত্রী রুমাইসা সামাদও আগত অতিথিদের অভ্যর্থনা জানান। দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়ে প্রথমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদ এবং নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ও স্পেনের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্পেনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের উত্তর আমেরিকা,পূর্ব ইউরোপ,এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল বিষয়ক মহাপরিচালক রাষ্ঠ্রদূত আনা মারিয়া সালোমন তার বক্তব্যে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ঠ্র হিসাবে অভিহিত করে বলেন দেশের সম্মিলিত সকলের প্রচেষ্টায় এই দেশকে উন্নতির দূরগোড়ায় পৌছানো সম্ভব। রাষ্ঠ্রদূত হাসান মাহমুদ খন্দকার তিনি তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার বিষয় তুলে ধরে তার স্মৃতির প্রতি ও মুক্তিযোদ্ধে ত্রিশ লক্ষ শহীদসহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি ও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রাষ্ঠ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি সুখী,সমৃদ্ধশালী,আধুনিক ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ঠ্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। বাংলাদেশ ও স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর আলোকপাত করে রাষ্ঠ্রদূত বিশ্বে বাংলাদেশের চতুর্থ বৃহৎ রপ্তানি বাজার হিসাবে স্পেনের গুরুত্ব তুলে ধরে বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগ করার আহ্বান জানান।
অভ্যর্থনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের সম্মানে স্প্যানিশ ও বাংলাদেশি খাবার দিয়ে করা হয়।অতিথিবৃন্দ ছাড়াও অনুষ্ঠানে মিনিষ্টার হারুন আল রশিদ,কমার্শিয়াল কাউন্সেল নাভিদ শফিউল্লাহ,প্রথম সচিব(শ্রম) মোঃ শরিফুল ইসলাম,দ্বিতীয় সচিব তাহসিনা আফরিনসহ দূতাবাসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্হিত ছিলেন।কমিউনিটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ এসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক ,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর ,সাবেক সভাপতি এ এস এই রবিন ,রাজনীতিবিদ জাকির হুসেন ,দুলাল সাফা ,রিজভী আলম সহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্ধ |এছাড়াও দেশি বিদেশী গণমাধ্যম কর্মী উপস্তিত ছিলেন |
