• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়া, বার্সেলোনায় ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

এপ্রিল 1, 2019

বকুল খান, স্পেন থেকে : বাংলাদেশ এসোসিয়েশন কাতালোনিয়া, বার্সেলোনা ৪৯তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত ৩১ মার্চ এক আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বার্সেলোনার প্লাসা মাগবা হলে সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু। কোরাস কণ্ঠে জাতীয় সংগীতে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় ।

যুগ্ম সম্পাদক শফিক খান ও মহিউদ্দিন হারুন এর যৌথ সঞ্চালনায় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস বার্সেলোনার প্রধান নির্বাহী পরিচালক রামোন পেদ্রো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আউয়াল ইসলাম, উপদেষ্টা সেলিম আহমদ লালন, উপদেষ্টা রফিকউদ্দিন, উপদেষ্টা আজিজুল হক, উপদেষ্টা নাজমুল আলম শফি।

|আলোচনায় অংশ নেন সহ-সভাপতি শফিউল আলম শফি, সহসভাপতি শামীম হাওলাদার, সহসভাপতি রাসেল হাওলাদার, সহসভাপতি আনোয়ার হোসেন চৌধুরী, সহসভাপতি ময়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হীরা আলম, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা জানু।

বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হীরা আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংগঠনিক সম্পাদক হারুণ রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক সহজ মোল্লা, অর্থ সম্পাদক সাব্বির আহমেদ দুলাল, প্রচার সম্পাদক সানাউদ্দিন, সহপ্রচার সম্পাদক কাজী উজ্জ্বল, সাংস্কৃতিক সম্পাদক ওয়াসি উদ্দিন, সহ মহিলা সম্পাদিকা জেবুন্নেসা হারুণ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইকবাল বকসী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন মাসুদুর রহমান। সভার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলনীতি ই ছিল দেশ প্রেম এবং ঐক্য। তাই আমাদের প্রবাস জীবন সহ সকল ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগ এর আদর্শকে লালন করে স্ব স্ব অবস্থান থেকে ভুমিককে রাখতে হবে।

দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াসি উদ্দীন ও জিনাত শফিক, তন্ময় রাহুল সংগীত পরিবেশন করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.