চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালেন উপজেলা বি.এন.পি’র সভাপতি মোতাজ্জেল হোসেন। বুধবার দুপুর ১২টার দিকে ব্যক্তি উদ্যোগে স্থানীয় প্রেস কাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।
স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মোতাজ্জেল তার লিখিত বক্তব্য পাঠ করে বলেন “আমি উপজেলা পরিষদ নির্বাচনে পারিবারক ঐতিহ্য ও উপজেলা বাসীর দাবীর প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাঙ্গর প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আছি। কিন্তু আমার দল বি.এন.পি. বর্তমান সরকারের অধীনে উপজেলা পরিষদ সহ কোন নির্বাচনেই অংশগ্রহন করবে না। সেহেতু আমি মোতাজ্জেল হোসেন সাবেক জিএস চরভদ্রাসন সরকারী কলেজ ও বর্তমান বি.এন.পি’র সভাপতি, চরভদ্রাসন উপজেলা শাখা।দলের একজন একনিষ্ঠ কর্মী হয়ে দলের প্রতি আস্থা,অনুগত্য থেকে ও দলের সিদ্ধান্ত মেনে সব দিক বিবেচনা করে আগামী ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাড়ালাম।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পি’র সহ-সভাপতি মো. নূরুল হক মোল্যা,শ্রমিক দলের সভাপতি শেখ আসলাম,বিএনপি সদস্য পরেশ মৃধা,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সুভ সালাউদ্দীন মোল্যা প্রমূখ।
