• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্যারিস বাংলা প্রেসক্লাবের দাবি : প্রয়াত সাংবাদিক নেতা শাহ আলমগীরের স্মৃতি সংরক্ষণ করা হোক

মার্চ 4, 2019

রুহুল আমিন, প্যারিস: সদ্য প্রয়াত বিশিষ্ট সংবাদিক ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর স্মরণে প্যারিসে প্যারিস বাংলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় আগামী প্রজন্মের জন্য শাহ আলমগীরের স্মৃতি সংরক্ষণের জোর দাবি জানানো হয়েছে।

বক্তারা শাহ আলমগীরের স্মৃতিচারণ করতে গিয়ে সরকারের কাছে এ দাবি জানান। প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান বাবু,র পরিচালনায় এসময় বক্তব্য রাখেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির , প্যারিস বাংলা প্রেসক্লাবের সহসভাপতি ফেরদৌস করিম আখঞ্জী ,আজিজুর রহমান ,সাংগঠনিক সম্পাদক নয়ন মামুন, আবুল কালাম মামুন ,রুহুল আমিন , খন্দকার আবেদ।

এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.