• বুধ. সেপ্টে. ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

প্যারিসের রিপাবলিকে ১৪ ই এপ্রিল পহেলা বৈশাখ সফল করার আহবান – সাত্তার আলী সুমন

মার্চ 4, 2019

আগামী ১৪ই এপ্রিল ২০১৯ প্যারিসের রিপাবলিকে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠির আয়োজনে পহেলা বৈশাখ পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আবু তাহির, ফ্রান্স: ক্যাথসীমায় স্মৃতি মহল রেস্টুরেন্টে কমিউনিটির বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ঠ ব্যবসায়ী ও সংগঠনের প্রধান উপদেষ্টা সাত্তার আলী সুমন (শাহ আলম) .

এসময় তিনি আগামী ১৪ এপ্রিল বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহি পহেলা বৈশাখ অনুষ্ঠান সফল করতে কমিউনিটির সকলের প্রতি আহ্বান জানান। স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠি সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন স্বরলিপির সাধারন সম্পাদক গৌতম বিশ্বাস ও সহ সাধারন সম্পাদক শাকিল সরকার ।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বাবু অবনী চন্দ্র দাস গোপাল,অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির , প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, মাটির সুর সভাপতি আমিন খান হাজারী, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবু , কাজী শাহজাহান লিটন, খন্দকার আতাউর রহমান বেনু, স্বরলিপি সহ সভাপতি কামরুল মোরশেদ পিটু, মাহমুদুল হক, আফজাল হোসেন, স্বরলিপি যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নাজনীন মুন্নী ,সাংস্কৃতিক সম্পাদক ইসরাত খানম ফ্লরা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক হাসান মাহমুদ ,প্রচার সম্পাদক মনিরুল ইশলাম মুন্না ,অতিথি শিল্পী সুমা দাস ,মিনা গোমেজ, উম্মে কুলসুম বিজু, তাহিদা খানম ডলি, জামাল মিয়া ,নজরুল খান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন প্রাণের এ উৎসব সফল করার দায়িত্ব কমিউনিটির সকল মানুষের। শিশু কিশোর সহ ঐদিন রিপাবলিকে পান্তা ইলিশ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবে সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিকে শক্তিশালী করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.