• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতা‌লি‌তে মহিলা আওয়ামী লীগের ৫০তম বর্ষপূ‌র্তি উৎযাপন

মার্চ 1, 2019

আনন্দ ও উৎসব মূখর প‌রি‌বে‌শে কেক কেঁ‌টে ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের সুবর্ণজয়ন্তী উদযাপন ক‌রে‌ছে ইতা‌লি শাখা।

 

 

মাহমুদুল হাসান সবুজ, রোম ইতালী : রাজধানী রো‌মে অনু‌ষ্ঠিত সংগঠন‌টির প্র‌তিষ্ঠার ৫০ বছরপূ‌র্তি উপলক্ষ্যে প্রধান অ‌তি‌থি ছি‌লেন ইতা‌লি‌তে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার। রাষ্ট্রদূত ব‌লেন, বাংলা‌দেশ ম‌হিলা আওয়ামী লী‌গ এক‌টি ঐতিহ্যবাহী সংগঠন। বাংলা‌দেশ গড়তে ও এগি‌য়ে নেয়ার পিছ‌নে এই সংগঠ‌নের অবদান অপ‌রিসীম।

ইতালী ম‌হিলা আওয়ামী লীগের সভাপ‌তি ইয়াসমিন আক্তার রো‌জির সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক নয়না আহ‌ম্মেদ এর প‌রিচালনায় অনুষ্ঠানের বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লীগ নেতা কে.এম লোকমান হো‌সেন, ইতা‌লি আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক হাসান ইকবাল, আফতাব বেপারী, লুৎফর রহমান।

বক্তারা ব‌লেন, মহিলা আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ক‌রে আস‌ছে, ইতা‌লিতে আরও সুসংগ‌ঠিত ও শ‌ক্তিশালী হ‌য়ে ম‌হিলা আওয়ামী লীগ‌কে এগি‌য়ে যে‌তে হ‌বে।

এসময় ইতা‌লি ম‌হিলা আওয়ামী লীগ‌ ও ইতা‌লি আওয়ামী লী‌গ সহ রোম মহানগর, যুবলীগ, শ্র‌মিক লীগ এবং আওয়ামী বি‌ভিন্ন অঙ্গ-সহ‌যো‌গি সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments