• মঙ্গল. আগস্ট ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আখাউড়ায় নিমাই মিষ্টান্ন ভান্ডারের মিষ্টি খেয়ে ৪ জন হাসপাতালে

ফেব্রু. 25, 2019
মোঃ দ্বীন ইসলাম খাঁন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : আজ বিকালে পৌরশহরের  আখাউড়া সড়ক বাজার এলাকার মেসার্স মায়াবী সিনেমা হলের পশ্চিম পার্শ নিমাই মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি কিনে নেন কসবা উপজেলার নেমতাবাদ গ্রামের সাঈম আহমেদ(৩০) পরে মেয়াদোত্তীর্ন এসব পচাঁ মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পরেন মিষ্টি ক্রেতা সাঈম(৩০) এর পরিবারের ৪ জন বর্তমানে অসুস্থ্য ৪ ব্যক্তি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি রয়েছেন।
খোজ নিতে গেলে আরো জানা যায় মিষ্টি ক্রেতা সাঈম এর স্ত্রী-সন্তানসহ এ মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি মুখ করে৷ কিছুক্ষণের মধ্যে ফুড পয়জনিং এর দেখা দেয়৷ পরে তাদের শরীরে অসুস্থ্যতা অনুভব হলে তাদের অসস্থী দেখে দ্রুত নিকটস্থ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নিয়ে যান স্থানীয়রা৷ হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, তাদের ফুড পয়জনিং এর কারনে অসুস্থতার সৃষ্টি হয়েছে এবং তাদের অবস্থা আশংকামুক্ত৷

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.