
মোঃনাহিদ মিয়া(ধামরাই ঢাকা): ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকলে ফুলে ফুলে সাজিয়ে তোলে শহীদ মিনারের অংশ। সম্মান আর শ্রদ্বা যেন ফুলের মধ্য সিমাব্দ্বতা না হয়। এ দেশে ভাষা শহীদের রক্তের বিনিময়ে প্রান দিয়ে অর্জন করেছে আমাদের গর্বিত বাংলা ভাষা। যে ভাষায় আজ আমি আমরা সবাই মা”বলে মধুময় সুরে ডাকতে পারি । বিনম্র শ্রদ্ধা সেই শহীদের প্রতি যারা জীবনের বিনিময়ে দিয়ে গেলেন আমাদের কাংখিত এই অর্জন।
উপলক্ষ্য যাই হোক সচেতনতা বদ্ধপরিকর। সকাল থেকে রাত প্রতিটি মুহুর্ত যেন মানুষের কোন না কোন কর্মের দায়বদ্ধতা রয়েছে। ধামরাইয়ে ভিন্ন উদ্যোগে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে জাতিকে নিরাপদ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নিসচা উপজেলা শাখার সচেতনমূলক কার্যক্রম অনুষ্ঠিত। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় ঢাকা-আরিচা মহাসড়কে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিসচার উদ্যোগে সচেতনমূলক নির্দেশনা দেয়া হয়। ট্রাফিক আইন মানা, নিজের জীবন মুল্যবান সেই মুল্যবান জীবনের প্রতি যত্নবান হওয়ার জন্য নিজেকে সচেতন হতে হবে সেদিকে সকলকে অগ্রসর হতে হবে এ সকল বিষয়ে মাইকিং করা হয়। যে সকল পথচারী রাস্তা পারাপারে ফুট ওভারব্রীজ ব্যবহারে অভ্যাস্ত না, তাদেরকে ব্যবহারে বাধ্য করে ফুটওভার ব্রীজ ব্যবহারে উদ্বুদ্ধ করা। রাস্তার মাঝে রেখে যাত্রী উঠানামা করানো থেকে চালককে সতর্ক প্রদান করা। চলন্ত গাড়িতে উঠানামার বিষয়ে সতর্ক করা।
মহাসড়কে রিকশা, অটোরিকশা চলাচলে বাধা সৃষ্টি করে সেদিকে প্রশাসনের নজর দেয়া প্রসঙ্গে দৃষ্টি দেয়াসহ বিভিন্ন প্রকার আয়োজনের মধ্য দিয়ে প্রায় ৩ ঘন্টা এ কার্যক্রম অতিবাহিত করা হয়েছে। এ সময় নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলার সদস্যদের সহযোগিতায় কার্যকরী ভুমিকা পালন করা হয়েছে।
