চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার রাত ৮ টার দিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ.জি.এম বাদল আমীন স্থানীয় জনগন ও তার সমর্থকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।উপজেলার সদর ইউনিয়নের বিএস ডাঙ্গী গ্রামে তার নিজ বাড়ীতে আয়োজিত এ সভাপতিত্ব করেন চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রশিদ।
মো: জাফর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মো: মাজেদ বাছার,উসমান মন্ডল,জাফর মন্ডল,রবিউল বিশ্বাস,জালাল মোল্যা,মজিদ মোল্যা,খলিল শেখ,মো: মোজাহার,শেখ চান মিয়া প্রমূখ। বক্তারা বিগত পাঁচ বছরে চরভদ্রাসন উপজেলার উন্নয়নের ক্ষেত্রে বাদল আমীনের ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে তাকে সমর্থন দিয়ে আগামী নির্বাচনে তাকে জয়ী করার মতামত ব্যক্ত করেন। 
উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমীন তার বক্তব্যে বলেন “পাঁচ বছর পূর্বে আপনারা আমকে হাত ধরে এনে যে গুরু দায়িত্ব দিয়েছিলেন আমি প্রানপন চেষ্টা করেছি তা রক্ষা করার। কতটুকু পেরেছি তা আপনাদের বিচার্য। মানুষ ভুলত্রুটির উর্ধে নয়। আপনারা যদি বলেন তবেই আমি আবার আপনাদের পাশে থাকার জন্য পূনরায় নির্বাচনে অংশ নিব”।
