• বৃহস্পতি. অক্টো. ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা উপজেলা পরিষদ নির্বাচন: নৌকার মাঝি হলেন- দেলোয়ার হোসেন

ফেব্রু. 10, 2019

মনির মোল্যা : আসন্ন উপজেলা নির্বাচনে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। রবিবার দুপুরে আওয়ামী লীগের দলীয় সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এবিষয়ে দেলোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমাকে দলের মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরীকে জানাই প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি দল ও মানুষের জন্য কাজ করে আসছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো। আমি সালথা উপজেলাবাসীর কাছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.