• শুক্র. এপ্রিল ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

পীরগাছায় চেয়্যারম্যান পদের লড়াইয়ে শক্ত অবস্থানে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ

ফেব্রু. 2, 2019

রংপুর প্রতিনিধিঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পীরগাছায় চেয়ারম্যান পদের লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ। তিনি এরই মধ্যে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে নির্বাচন কেন্দ্রীক মতবিনিময় শুরু করেছেন৷ 

এবং প্রতিনিয়ত সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত পীরগাছা উপজেলার ৯ টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাজারে, পাড়ায় ও মহল্লায় গণসংযোগ করছেন। তার এই ব্যাপক প্রচারনায় এলাকার জনগণের মধ্যে ব্যাপকভাবে সাড়া পরেছে। বিশেষ করে তরুন প্রজন্মের মধ্যে ক্লীন ইমেজের নেতা হিসেবে এরই মধ্যে তার গ্রহনযোগ্যতা সর্বস্থরের মানুষের মাঝে জায়গা করে নিয়েছে এবং জনগণের কাছে আস্থাভাজন হিসেবে বিশাল স্থান পেয়েছে এই সাবেক ছাত্রলীগ নেতা। এছাড়াও এলাকাসীর মাঝে জনপ্রীয়তার শীর্ষে রয়েছেন তিনি।

স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করে যাচ্ছেন ৷ তাকে সমর্থন করে বিভিন্ন সোস্যাল মিডিয়া, অনলাইন মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে দোয়া চেয়ে ব্যাপক প্রচারনা চালাচ্ছে নেতাকর্মীরা৷ 

 

আদর্শবান, সৎ, যোগ্য ও পরিশ্রমী সহ বিভিন্ন গুনে বিশ্লেষীত এই নেতা সকলের কাছেই অত্যন্ত প্রিয় একটি মানুষ। তাকে আগামী উলজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান এলাকাবাসী। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যান সাধনে মাসুদের মতো প্রার্থী প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী ও এলাকার নেতাকর্মীরা। 

তার ব্যাপারে জানতে চাইলে রংপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন সরকার বলেন, “মাসুদ ভাই সৎ এবং নিষ্ঠাবান। তিনি জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তি। তিনি দলের পিছনে নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি লোক চক্ষুর আড়ালে ও অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন। দেশ এবং জাতির উন্নয়নের স্বার্থে এরকম লোকের দরকার।”

উত্তরবঙ্গের একমাত্র পূর্নাঙ্গ  বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতা মারুফ ভূঁইয়া বলেন,”আগামীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে তরুণ নেতৃত্ব অগ্রণী ভূমিকা রাখবে আমরা আশা করি।মাসুদ ভাই একজন পরীক্ষিত এবং সৎ ও ভাল মানুষ,তিনি চেয়্যারম্যান হিসেবে নির্বাচিত হলে পীরগাছা উপজেলা অন্য সকল উপজেলার জন্য রোল মডেল হবে আমরা তরুণ সমাজ সেটা বিশ্বাস করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মনোয়ারুল ইসলাম মাসুদ ছাত্রলীগের সাথে বলা চলে তার জ্ঞান হবার পর থেকেই জড়িত আছেন। ছাত্রজীবনে তিনি সংগঠনের স্বার্থে অনেক কিছুই ত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ – সভাপতি এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন৷ বর্তমানে তিনি বাংলাদেশ আ’লীগের কৃষি ও সমবায় উপ – কমিটির সদস্য। 

মনোয়ারুল ইসলাম মাসুদ বলেন,”আমি শেখ মুজিবের আদর্শে বিশ্বাসী।আমি অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত।পীরগাছা উপজেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত করতে এবং এই উপজেলার উন্নয়নে কাজ করে যেতে চাই।”

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments