
রাজিউল হাসান পলাশ: ঢাকা জেলার ধামরাই উপজেলার ইমাম পরিষদের আয়োজনে তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল শুরু হয়েছে। আজ শুক্রবার ১ফেব্রুয়ারী ধামরাই পৌরশহরের ঐতিহাসিক যাত্রাবাড়ি মাঠ প্রাঙ্গনে শুরু হয়েছে মাহফিলটি। প্রত্যেহ বিকেল থেকে এ মাহফিল শুরু হবে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথমদিন আজ ১ ফেব্রুয়ারি শুক্রবার মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে থাকবেন মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী এবং অন্যান্য আলোচকদের মধ্যে থাকবেন মুফতি মুহাম্মদ কেফায়াতুল্লাহ আজহারী ও হাফেজ মাওলানা মুফতি ইমদাদুল্লাহ।
দ্বিতীয় দিন ২ ফেব্রুয়ারি শনিবার হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন মর্তুজা এর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে থাকবেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন হাফেজ মাওলানা যোবায়ের আহমদ আনসারী অন্যান্য আলোচকদের মধ্যে থাকবেন মাওলানা মুফতি মুহাম্মদ ছিবগাতুল্লাহ ও মুফতি মুহাম্মদ ওয়াজেদ আলী।
তৃতীয় দিন ৩ ফেব্ররুয়ারি রবিবার মুফতি মুহাম্মদ আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে থাকবেন ঢাকা ২০ এর সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এবং প্রধান আলোচক হিসেবে থাকবেন শাইখুল হাদীস আল্লামা জুনায়েদ অন্যান্য আলোচকদের মধ্যে থাকবেন মাওলানা আজিজুল ইসলাম জালালী, হাফেজ কারী মুহাম্মদ খোরশেদ আলম।
উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দেশের ধর্মপ্রাণ মুসলমানদের যোগদান করার জন্য আহবান জানিয়েছেন ধামরাই উপজেলা ইমাম পরিষদের সকল সদস্যবৃন্দ।
