• রবি. জুলাই ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ধামরাইয়ে নিখোঁজের ৯ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ

জানু. 25, 2019

রাজিউল হাসান পলাশ : ধামরাই পৌরসভার উত্তরপাতা এলাকায় নিখোঁজের ৯ ঘন্টা পর পঁচা পানির গর্ত থেকে তামীম নামের ৬ বছরের শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বেলা ১১টার দিকে ধামরাই পৌরসভার উত্তর পাতা এলাকার রং মিস্ত্রী তুষারে ৬ বছরের ছেলে তামিম কে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে মাইকিং করা হয় এছাড়াও তামীমের পরিবারের মানুষ ও এলাকাবাসী নানা ভাবে খোঁজ করে। পরে সন্ধ্যায় বাড়ির পাশে একটি পঁচা পানির গর্তে নিখোঁজ তামীমের স্যান্ডেল ভাসতে দেখে ,গর্তে খোঁজ করে শিশুটির লাশ দেখতে পায় নিহতের স্বজনেরা।

থানায় খবর দিলে ধামরাই থানার পুলিশ লাশটি উদ্ধার করে এবং ঘটনাস্থল ও এর আশেপাশে পরিদর্শন করে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সময় নিউজকে জানান, ধারণা করা হচ্ছে গর্তের পানিতে ডুবে শিশুটি মারা যেতে পারে, তবে তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.