• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় অগ্নিকান্ডে ২টি বসত ঘর পুড়ে গেছে!

জানু. 25, 2019

মনির মোল্যা :    ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) সন্ধায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামে দরগাহপাড়া এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, যদুনন্দী গ্রামে দরগাহপাড়া মোকসেদ মোল্যার বাড়ির একটি ঘরের সাথে পাটখরির পালা থেকে আগুনের সুত্রপাত ঘটে।

মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে গিয়ে মোকসেদ মোল্যার ১টি ও তার ছেলে ইয়াদ আলী মোল্যার একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ অগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments