• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশংকা, সংবাদ স‌ম্মেল‌নে ইতালী বিএন‌পি

ডিসে. 29, 2018

দেশে সুষ্ঠ নির্বাচন হবেনা সংবাদ স‌ম্মেল‌নে এমন আশংকার কথা জানা‌লেন ইতালী বিএন‌পির নেতৃবৃন্দ।

গনতন্ত্র রক্ষায় ইতালীর রো‌মে অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি ইটালী শাখা ইটালীয়ান সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউরোপীয়ান কমিশনারের প্রতি অনুরোধ জানান।

সম্প্র‌তি দেশে ঘটে যাওয়া নির্বাচনী প্রচারনায় হামলা, মামলা, প্রার্থিতা বাতিল ও প্রার্থিদের উপর নির্যাতন সহ বিভিন্ন বিক্ষিপ্ত ঘটনা তারা তুলে ধরেন সাংবাদিকদের সামনে। তারা ব‌লেন এমন প‌রি‌স্থি‌তে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভবনা নেই। বর্তমান সরকার নীল নকশা বাস্তবায়‌নে নির্বাচ‌নে দে‌শের জনগ‌নের ভোটা‌ধিকার আবারও হরন কর‌বে এবং অরাজগতা সৃ‌ষ্টি কর‌বে।

ইতালী বিএন‌পির সভাপ‌তি আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক ঢালী না‌সির উদ্দিন জানান “আগামী ৩০ ডি‌সেম্বর সুষ্ঠু নির্বাচন হলে দুশাস‌নের সরকার পত‌নের মধ্য দি‌য়ে দেশ পা‌বে গণতন্ত্র এবং দে‌শের জনগন ফি‌রে পা‌বে তার মৌ‌লিক অ‌ধিকার।

এই সময় ইতালী বিএন‌পির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.