• সোম. জুলাই ২৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ইতালির ব্রেসিয়ায় বাংলাদেশি নুরুল হক কমিশনার পদে নির্বাচিত

ডিসে. 22, 2018

ইতালির অন্যতম শিল্প নগরী ব্রেসিয়া সিটি স্থানীয় নির্বাচনে বাংলাদেশি নুরুল হক স্থানীয় কমিশনার পদে নির্বাচিত হয়েছেন।

জানা যায়, ইতালির ব্রেসিয়া সিটির স্থানীয় কমিশনার পদের নির্বাচন সম্প্রতি অনুষ্টিত হয়। নুরুল হক ব্রেসিয়া সিটি কর্পোরেশনের Don bosco এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।

মো নুরুল হক কুমিল্লা জেলার লালমাই উপজেলার নোয়াগাও এলাকার অধিবাসী। তিনি বাংলাদেশ ও ইতালিয়ান নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত আছেন । নুরুল হক বৃহত্তর কুমিল্লা সমাজ ব্রেসিয়ার সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন । ৩ মেয়ে ও স্ত্রী কোয়েল ভুইয়াকে নিয়ে ব্রেসিয়ার ভিয়া ক্রসিকা এলাকায় তিনি বসবাস করছেন। ইতালি আসার পূর্বে তিনি বাংলাদেশে আইন পেশায় নিযুক্ত ছিলেন ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.