• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র যদুনন্দীতে সাজেদা চৌধুরীর পক্ষে নির্বাচনী সভা অনুষ্টিত

ডিসে. 5, 2018

মনির মোল্যা : সালথায় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা এমপির পক্ষে নির্বাচনী সভা অনুষ্টিত। বুধবার দুপুর ২টায় ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের আঃ রব মোল্যার বাড়িতে অনুষ্টিত হয়।

উক্ত নির্বাচনী সভায় যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথীর হিসাবে বক্তব্যো রাখেন, সংসদ উপনেতার কনিষ্ট পুত্র, বিশিষ্ট কৃষিবিদ, রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী । এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিঠু, যদুনন্দী ইউপি চচেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, জেলা যুবলীগের সদস্য আনিচুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর মিয়া, উপজেলা যুবলীগের -সভাপতি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপতি খন্দকার সাজ্জাদ প্রমুখ।

উক্ত সভায় লাবু চৌধুরী বলেন, নৌকা মার্কায় ভোট দিন, দেশের উন্নয়নে অংশ নিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়ায়। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকা মার্কায় ভোট দিতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.