• মঙ্গল. জুলাই ২৮th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর-২, আসনে ৬ জনের মনোনয়ন বৈধ, ১ জনের অবৈধ

ডিসে. 3, 2018

মনির মোল্যা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে মনোনয়নপত্র বাছাইয়ে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপিসহ ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং এক জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষনা করেছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। রবিবার দুপুরে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সকল প্রার্থী এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে এ ঘোষনা দেওয়া হয়।

সালথা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ফরিদপুর-২, আসনে মোট ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

রবিবার দুপুরে বাছাইতে ৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং অফিসার। এরা হলেন- আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, বিএনপির মনোনিত দুই প্রার্থী শামা ওবায়েদ রিংকু ও শহীদুল ইসলাম বাবুল, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল, বাংলাদেশ খেলাফত আন্দোলনের এ্যাড. জয়নাল আবেদীন বকুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেএম সরোয়ার হোসেন।

মনোনয়নপত্র অসম্পুর্ণ থাকায় কমিউনিষ্ট পার্টির প্রার্থী মোঃ হাফিজুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষনা করেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.