• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি সেলু গ্রেফতার

নভে. 10, 2018

মনির মোল্যা : ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলুকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।

শুক্রবার রাত ৯ টায় নগরকান্দা থানা পুলিশের একটি টিম নগরকান্দা পৌরসভার মধ্যে জগদিয়া গ্রামের নিজ বাড়ীর নিকট থেকে যুবদল নেতা সেলুকে গ্রেফতার করে নগরকান্দা থানায় নিয়ে যায়। যুবদল নেতা সেলুর গ্রেফতারের খবর এলাকায় জানাজানি হলে বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক ছড়িযে পড়ে।

নির্বাচনের তফসিল ঘোষনার পর নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলুকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। অনুরুপ আরো নিন্দা জ্ঞাপন ও নিঃশর্ত মুক্তি দাবি করেছেন করেছেন নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ লিয়াকত আলী খান বুলু,সাধারন সম্পাদক সাইপুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.