• সোম. সেপ্টে. ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

চরভদ্রাসনে চলছে উন্নয়ন মেলার ব্যাপক প্রস্তুতি

অক্টো. 2, 2018

চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: সরকারের অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি,সাফল্য ও পুরুস্কার,গৃহীত উন্নয়ন কার্যক্রম,এমডিজি অর্জনে সাফল্য,এসডিজি কার্যক্রমে জনগনকে উদ্বুদ্ধ করন ও সরকারের ভবিষ্যত কর্ম পরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠির মাঝে তুলে ধরতে ৪,৫,৬ অক্টোবর-২০১৮ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত হবে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার জানান ৪ তারিখ সকাল ১০.১৫ মিনিটে উপজেলা পরিষদ সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। দুপুর ২.৩০ মিনিটে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী,আলোচনা সভা,রচনা প্রতিযোগিতা। ৫ তারিখ উপজেলা পরিষদ খোলা মঞ্চে বিকেল ৩ টা থেকে রয়েছে উপস্থিত বক্তৃতা,ক্ইুজ প্রতিযোগিতা ও ব্যান্ড সংগীত। ৬ তারিখ বিকেল ৩ টা হতে রয়েছে পুরুস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান।

প্রতিদিন বিকেল ৩ টা হতে সন্ধা ৭ টা পর্যন্ত উন্নয়ন মেলার ৩৬ টি ষ্টল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.