• বুধ. আগস্ট ২৬th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

আগামী নির্বাচনে পূনরায় সাজেদা চৌধুরীকে বিজয়ী করতে হবে – লাবু চৌধুরী

জুন 18, 2018

মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র, বিশিষ্ট কৃষিবিদ, সমাজ সেবক ও রাজনীতিবিদ শাহদাব আকবার লাবু চৌধুরী বলেন, ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনে সাজেদা চৌধুরীর কোন বিকল্প নাই। তিঁনি আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী। আমার মা সাজেদা চৌধুরী জীবনের মুল্যমান সময় এই দলের জন্য ব্যায় করেছেন। যার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে সম্মান করেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাজেদা চৌধুরীকে পূর্ণরায় নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। সোমবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইউনুছ মোল্যার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান সর্দার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী। উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লবদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের তত্বাবধানে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, নগরকান্দা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, সালথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, খন্দকার সাজ্জাদ হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দেবাশীষ নয়ন, বল্লভদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী শাওন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.