• রবি. নভে. ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

নগরকান্দায় যুবদলের কর্মী সভায় সালথা উপজেলা যুবদলের হাজারো নেতাকর্মীর যোগদান

নভে. 22, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে যুবদলের কর্মী সভা সফল করতে সালথা উপজেলা যুবদলের উদ্যোগে হাজারো নেতাকর্মী নিয়ে সভায় যোগদান করা হয়েছে।

কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

নগরকান্দা ও সালথা উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মী সভার আয়োজন করা হয়।

সালথা উপজেলা যুবদলের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে ব্যাপক উপস্থিতির মাধ্যমে সভাকে সফল ও প্রাণবন্ত করে তোলেন। এসময় উপজেলা যুবদলের আহব্বায়ক হাসান আশরাফ, সদস্য সচিব এনায়েত হোসেনসহ যুবদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

২২ নভেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.