• বুধ. অক্টো. ৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ৪৪ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় সিসি ক্যামেরা বাধ্যতামূলক

অক্টো. 7, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় কর, সালথা উপজেলা শাখার সভাপতি সমির সাহা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ইউএনও দবির উদ্দিন জানান, সালথা উপজেলার আটটি ইউনিয়নে এবার মোট ৪৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে বাড়তি নজরদারি থাকবে বলেও জানান তিনি।

তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো সমস্যা দেখা দিলে দ্রুত উপজেলা প্রশাসন ও থানা পুলিশকে জানাতে হবে।

সভা শেষে ৪৪টি দুর্গাপূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের ডিও লেটার বিতরণ করা হয়।

৭ অক্টোবর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.