• শনি. অক্টো. ৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বিয়ের দেড় বছর পর প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল উজ্জলের

অক্টো. 3, 2026

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিয়ের দেড় বছর পর কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জল সিকদার (২৭)। সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জল সিকদার উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম সিকদারের বড় ছেলে। তাঁর মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া।

নিহতের আত্মীয় আরমান শেখ জানান, উজ্জল ও তিনি মালয়েশিয়ার একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে ফিরে বিয়ে করেন উজ্জল। বিয়ের পর কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও জীবিকার তাগিদে মালয়েশিয়ায় কর্মস্থলে ফিরে যান তিনি।
শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় উজ্জলের মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন আনুমানিক সন্ধ্যা ৬টা।

উজ্জলের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার ও স্বজনেরা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তাঁরা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

৩ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.