• রবি. সেপ্টে. ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় বিলে গোসল করতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু

সেপ্টে. 20, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় পানিতে ডুবে মৌসুমি মণ্ডল (৩৫) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মৌসুমি মণ্ডল ওই এলাকার পাপন সরকারের স্ত্রী এবং সদরপুর উপজেলার উজিরখান্দি গ্রামের বিভূতি মণ্ডলের মেয়ে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়ির কাজ শেষ করে বাড়ির পাশের বিলে গোসল করতে যান মৌসুমি। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিলের পানিতে তাঁর জুতা ও একটি বালতি ভাসতে দেখা যায়। পরে বিলের পানিতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

পরিবারের সদস্যরা জানান, মৌসুমি দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। মাঝেমধ্যে তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পড়ে যেতেন। শনিবারও পড়ে গিয়ে তাঁর মুখে আঘাত লাগে। ধারণা করা হচ্ছে, রোববার সকালে গোসলের সময় তিনি মৃগীরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

২০ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.