• শনি. সেপ্টে. ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে সালথায় উৎসবের আমেজ

সেপ্টে. 4, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় পূজা উদ্‌যাপন ফ্রন্টের উদ্যোগে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সালথার কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় রাধা-কৃষ্ণের যুগল মূর্তি, রাম-সীতা, লব-কুশসহ বিভিন্ন পৌরাণিক চরিত্র তুলে ধরা হয়। পাশাপাশি শ্রীকৃষ্ণের জীবনের নানা আখ্যান ও ধর্মীয় আবহ ফুটিয়ে তোলা হয়। নানা সাজে সজ্জিত হয়ে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভক্তরা শোভাযাত্রায় অংশ নেন। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, সালথা পূজা উদ্‌যাপন ফ্রন্টের সভাপতি সমীর কুমার সাহা। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, প্রহ্লাদ কুমার শীল, অসিত কুমার নাগ, বিপ্লব কুমার সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ভক্তরা।

হিন্দু পুরাণমতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অসুর শক্তির বিনাশ, মানবতার রক্ষা এবং শুভ শক্তির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে।
মঙ্গল শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

৪ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.