• বুধ. আগস্ট ৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে নবকাম পল্লী কলেজে আলোচনা সভা

আগস্ট 5, 2026

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার নবকাম পল্লী কলেজে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় কলেজের হলরুমে অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, তাদের ত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।

দিবসটি উপলক্ষে কলেজের উদ্যোগে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

৫ আগষ্ট ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.