• শনি. জুলাই ১১th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জুলাই 11, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইমরান শেখ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবরদী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান ওই গ্রামের রব শেখের ছেলে।

অভিযান পরিচালনাকারী সালথা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মুকুল জানান, ইমরান শেখ দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। দীর্ঘদিনের নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান কঠোর ও আপসহীন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ ইমরান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, শনিবার (১১ জুলাই) সকালে গ্রেপ্তারকৃত আসামিকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

১১ জুলাই ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.