• বুধ. জুলাই ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা প্রেসক্লাবের নতুন ভবনের উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

জুন 12, 2026

মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের নতুন টিনশেড ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা ৬টায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে ভবনটির উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে সালথা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।

সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহসান খান, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের ক্রিয়া ও সংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, বিএনপি নেতা ছিদ্দিকুর রহমান তালুকদার, আছাদ মাতুব্বার, খন্দকার আজাদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে সালথা প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে দোয়া ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। নতুন ভবনের উদ্বোধনের মাধ্যমে সালথা প্রেসক্লাবের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা।

১২ জুন ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.