• বৃহস্পতি. আগস্ট ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

মে 23, 2026

​মনির মোল্যা,সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ৯ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

​অভিযুক্ত মো. খায়ের দাঈ (৩৫) বারাংকুলা গ্রামের মমিন দাঈয়ের ছেলে। সে স্থানীয় একটি মুদি দোকানের মালিক এবং দুই সন্তানের জনক।

​ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল ওই শিশুটি। এ সময় অভিযুক্ত খায়ের দাঈ ধারালো রামদা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

​এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এগিয়ে এলে খায়ের দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাকে ধরে একটি ঘরে আটকে রাখলেও, পরবর্তীতে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

​খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে খায়ের দাঈকে একমাত্র আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত খায়ের পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।”

২৩ মে ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.