• শুক্র. আগস্ট ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এপ্রিল 16, 2026



মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় দাখিল পরীক্ষার্থী ২০২৬-এর বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় সালথা দাখিল মাদ্রাসার আয়োজনে প্রতিষ্ঠানটির হলরুমে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সালথা দাখিল মাদ্রাসার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং মাদ্রাসার সুপারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি ও উপস্থিত শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই দেশের আগামীর ভবিষ্যৎ ও সম্পদ। জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমেই একজন প্রকৃত মানুষ হওয়া সম্ভব। সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে।”

এ সময় মাদ্রাসার শিক্ষক সোহেল রানা, হুমায়ুন কবিরসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন এবং তাদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, চলতি বছরে সালথা দাখিল মাদ্রাসা থেকে ১০৯ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের শেষপর্যায়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক ফেরদাউস আহমেদ। দোয়ার মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা ও কল্যাণ কামনা করা হয়।

পুরো অনুষ্ঠানটি ছিল বিদায়ী শিক্ষার্থীদের জন্য এক স্মরণীয় মুহূর্ত, যেখানে আবেগ, ভালোবাসা ও শুভকামনায় ভরে ওঠে মাদ্রাসা প্রাঙ্গণ।

১৬ এপ্রিল ২০২৬

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.